---Advertisement---

কাবাডিতে ভারতের কাছে বড় হারে পদকের আশা ক্ষীণ হয়ে এলো বাংলাদেশের

দেশের খেলা - বাংলাদেশ জাতীয় কাবাডি দল, এশিয়ান গেমস ২০২৬
---Advertisement---

ক্রীড়া প্রতিবেদক, দেশেরখেলা.কম:

দক্ষিণ আফ্রিকা ও চাইনিজ তাইপের বিপক্ষে দাপুটে জয়ে এশিয়ান গেমসে দুই দশক পর কাবাডিতে পদক ফিরিয়ে আনার যে স্বপ্ন বাংলাদেশের বুকে জেগেছিল, তাতে এখন বড় ধাক্কা লেগেছে। জাপানের কাছে নাটকীয়ভাবে হারের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষেও বড় ব্যবধানে হেরে বসেছে লাল-সবুজরা, ফলে সেমিফাইনালে ওঠা এখন পুরোপুরি নির্ভর করছে অন্য দলের ফলাফলের ওপর।

জাপানের তোকাই দরি ইনডোর স্টেডিয়ামে ভারতের কাছে ৪৮-২৫ পয়েন্টে হারের পর চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। তবে পয়েন্ট ব্যবধান বিশাল ব্যবধানে পিছিয়ে থাকায় নিজেদের চেষ্টায় রানার্সআপ হওয়ার পথটা কার্যত হাতছাড়াই হয়ে গেছে। বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে ভারত-চাইনিজ তাইপে ও জাপান-দক্ষিণ কোরিয়া ম্যাচের ফলাফলের দিকে।

সমান তিন ম্যাচে চাইনিজ তাইপেরও পয়েন্ট চার। তারা যদি পরের ম্যাচে ভারতের কাছে হারে, তাহলে বাংলাদেশের সমান পয়েন্টেই থাকবে দুই দল, আর তখন হিসাব গড়াবে পয়েন্ট ব্যবধানে। এই জায়গাতেই বাংলাদেশ বড় রকম পিছিয়ে, চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট ব্যবধান -২১, যেখানে চাইনিজ তাইপের +৯। ভারতের কাছে ৩০ পয়েন্টের বেশি ব্যবধানে না হারলে তাইপেরই রানার্সআপ হওয়ার সম্ভাবনা বেশি।

অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট ব্যবধানে -২৬-এ থাকা স্বাগতিক জাপান যদি দক্ষিণ কোরিয়াকে পাঁচ পয়েন্টের বেশি ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে জাপান, চাইনিজ তাইপে ও বাংলাদেশ, তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে সমান চার। সেক্ষেত্রে রানার্সআপ ঠিক হবে পয়েন্ট ব্যবধান ও হেড-টু-হেড ফলাফলের ভিত্তিতে। নিজেদের হাতে থাকা সুযোগ হারিয়ে এখন জটিল অঙ্ক আর অন্যের সাহায্যের অপেক্ষাতেই দিন গুনছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ ব্রোঞ্জের লড়াইয়েও ব্যর্থ বাংলাদেশ, রত্নায়েকে-ঝড়ের পর ব্যাটিং ধসে হার শ্রীলঙ্কার কাছে

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

আরও পড়ুন

Leave a comment