---Advertisement---

পিএল২-তে ফুলহ্যামের আলো ছড়ানো ফারহান কি কোচ ডুলির ইগোর শিকার?

ফারহান আলী ওয়াহিদ
---Advertisement---

ক্রীড়া প্রতিবেদক, দেশেরখেলা.কম:

চলমান ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর ডিভিশন ১, গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পয়েন্টশূন্য থাকতে হলো বাংলাদেশকে। তবে মাঠের হারের চেয়েও ফুটবলপ্রেমীদের ক্ষোভের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলির অদ্ভুত টিম সিলেকশন ও সিদ্ধান্তহীনতা। বিশেষ করে ইংলিশ ক্লাব ফুলহ্যাম এফসি থেকে ধারে বোরহাম উড এফসিতে খেলা তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে নিয়ে কোচের কৌশল ও মন্তব্য ঘিরে দেখা দিয়েছে তীব্র বিতর্ক।

ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ প্রিমিয়ার লিগে (PL2) মাসের সেরা খেলোয়াড়ের খেতাব জেতা ফারহানের গত ২৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে অভিষেক হয়। কিন্তু সেই ম্যাচে সতীর্থদের চরম বাজে মিডফিল্ড প্লে-র কারণে বল পাননি এই লেফট উইঙ্গার। নামমাত্র কবার পায়ে বল পেলেও নিজের স্বাভাবিক খেলা দেখানোর সুযোগই পাননি তিনি। অথচ ম্যাচের পর শিষ্যকে ইতিবাচক বার্তা দেওয়ার বদলে ফারহানকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করেন কোচ থমাস ডুলি।

আজ ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ফিরতি/পরের ম্যাচে দর্শকদের দাবির মুখে প্রবাসী ফুটবলারদের নিয়ে একাদশ সাজালেও ফারহানকে শুরুর একাদশে রাখেননি ডুলি; তার জায়গায় নামানো হয় মোরসালিনকে। সমর্থকরা আশা করেছিলেন, দ্বিতীয় অর্ধে অন্তত কোনো ইমপ্যাক্ট সাব হিসেবে ফারহানকে মাঠে নামানো হবে। কিন্তু চরম জয়ের চাহিদার মুখেও ফারহানকে ডাগআউটে বসিয়ে রেখে মাঠে নামানো হয় স্বাধীনকে।

ম্যাচের চিত্র বলছিল, যখন বাংলাদেশের গোল খুব জরুরি ছিল, তখন ফারহানের মতো একজন দক্ষ উইঙ্গারের উপস্থিতি সবচেয়ে বেশি দরকার ছিল। টাচলাইন ধরে বল ক্যারিয়ার হিসেবে বক্সে ঢুকে শট নেওয়া বা নিখুঁত ক্রস বাড়াতে ফারহানের জুড়ি নেই। কিন্তু কোচের ইগো কিংবা কৌশলগত অপরিপক্কতার কারণে তা আর হয়ে ওঠেনি। প্রশ্ন উঠছে, কোচ কি নিজের ভুল সিদ্ধান্ত ঢাকতে ফারহানকে ফ্লপ প্রমাণ করার ফন্দি আঁটছেন?

শুধু ফারহানই নন, ম্যাচের ৬০-৬৫ মিনিটের মাথায় জামাল ভূঁইয়াকে তুলে নেওয়ার প্রয়োজন থাকলেও ডুলি মাঠ থেকে তুলে নেন শমিত সোমকে, যিনি পুরোটা সময় মাঠে দাপিয়ে বেড়াচ্ছিলেন। শেষ মুহূর্তে শমিতের উপস্থিতি দলটিকে আরও চাঙ্গা রাখতে পারত।

প্রথম ম্যাচের তুলনায় আজকের ম্যাচে বাংলাদেশ যথেষ্ট পজিটিভ ফুটবল খেললেও ভুল কোচিং কৌশল ও অদ্ভুত সিদ্ধান্তের মাশুল গুনে বাংলাদেশকে মাঠ ছাড়তে হচ্ছে খালি হাতে। আর এতে করে আড়ালে ঢাকা পড়ছে ফুলহ্যাম এবং বোরহামে আলো ছড়িয়ে আসা এক সম্ভাবনাময় প্রতিভার ভবিষ্যৎ।

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment