---Advertisement---

হামজার রক্ষণে ক্লিনশিট, বাম্ফোর্ডের জোড়া গোলে লিঙ্কনকে ৩-০তে উড়িয়ে দিল শেফিল্ড

লিঙ্কন সিটির বিপক্ষে ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন হামজা চৌধুরী
---Advertisement---

ঘরের মাঠ ব্র্যামল লেনে দারুণ এক জয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে এল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ইএফএল চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে লিঙ্কন সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস উইল্ডারের দল। জোড়া গোল করে জয়ের নায়ক প্যাট্রিক বাম্ফোর্ড, আরেক গোল তাহিথ চংয়ের নামে। টানা তিন ম্যাচে এক গোলের ব্যবধানে হারের পর এই জয় শেফিল্ডের জন্য যেমন স্বস্তির, তেমনি আত্মবিশ্বাস ফেরানোর মতো।

আন্তর্জাতিক বিরতির পর মাঠে নামা শেফিল্ড এই ম্যাচে সাজিয়েছিল ৪-২-২-২ ছকের একাদশ। গোলবারের নিচে ছিলেন মাইকেল কুপার। চারজনের রক্ষণভাগে ডানদিকে খেলেছেন হামজা, তাঁর সঙ্গে ছিলেন জ্যাফেট ট্যাংগাঙ্গা, লিয়াম কিচিং ও স্যাম ম্যাকালাম। মাঝমাঠে সিডি পেক ও জো রথওয়েল, তাঁদের সামনে চং ও বেন ব্রেরেটন ডিয়াজ, আর আক্রমণভাগে টম ক্যানন ও বাম্ফোর্ড। অন্যদিকে ৩-৪-২-১ ছকে নেমেছিল অতিথি লিঙ্কন।

রক্ষণে নামলেও আক্রমণে বড় ভূমিকা ছিল হামজার। ডান প্রান্ত থেকে তিনি আজ বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছেন, যদিও সেগুলোর কোনটিই গোলে রূপ নেয়নি। সতীর্থদের সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ব্যবধান হয়তো আরও বড় হতে পারত। মাঝমাঠের পাশাপাশি ডিফেন্সেও ছিলেন নির্ভরযোগ্য, যার প্রমাণ শেফিল্ডের ক্লিনশিট। তবে ম্যাচের শেষ দিকে তাঁকে তুলে নেওয়া হয়।

আক্রমণে বাম্ফোর্ড ছিলেন সবচেয়ে ধারালো। দুই গোল করে এই মৌসুমে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৪-এর দোরগোড়ায়। চংয়ের গোলে ব্যবধান হয় ৩-০।

শেষ দিকে একের পর এক পরিবর্তন করেন উইল্ডার। ৭২ মিনিটে নামেন মার্ক ম্যাকগিনেস, ৭৭ মিনিটে রোমেল ডোনোভান, ৮৩ মিনিটে রায়ান ওনে, আর ৮৪ মিনিটে নামেন টাইরিস ক্যাম্পবেল ও জাইরো রিডেওয়াল্ড। লিঙ্কনও ৬১ থেকে ৭৮ মিনিটের মধ্যে একাধিক বদল আনলেও আর ম্যাচে ফিরতে পারেনি।

এই জয়ে ৯ থেকে ১২ পয়েন্টে উঠেছে শেফিল্ড। লিঙ্কন থেমে আছে ১১ পয়েন্টেই। সপ্তাহের মাঝপথে ১৪ই অক্টোবর পোর্টসমাউথের মাঠে খেলতে যাবে শেফিল্ড, আর ১৭ই অক্টোবর মুখোমুখি হবে ব্রিস্টল সিটির। এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই এখন উইল্ডারের দলের চ্যালেঞ্জ।

আরও পড়ুনঃ সিলেটে নারী ফুটবলের ট্যালেন্ট হান্ট, উজবেকিস্তানকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment