---Advertisement---

৯-২ গোলে হারের পর নাইটক্লাবের ছবি নিয়ে বিতর্ক, ব্যবস্থার কথা বললেন বাংলাদেশ ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল হক

---Advertisement---

নাইটক্লাব বিতর্কে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া, ৯-২ গোলের হারের পর বিপাকে বাংলাদেশ ফুটবল

ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল হারের পর নতুন বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ফুটবল দলের দুই তারকা খেলোয়াড় সোহেল রানা জুনিয়র ও সাদ উদ্দীন। ম্যাচের পর সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে জাতীয় দলের দুই ফুটবলারকে নাইটক্লাবে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের ম্যানেজার ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যে ছবি নিয়ে এত আলোচনা

জাকার্তায় গত বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর আলোচিত ছবিটি সামাজিক মাধ্যমে আসে। ছবিতে সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে দেখা গেছে বলে মনে হচ্ছে। ছবিটি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছিলেন এক ইন্দোনেশিয়ান ব্যবহারকারী। তবে ভাইরাল হওয়ার পর পোস্টটি মুছে ফেলা হয়।

একটি পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ওই ব্যবহারকারী এইচ ক্লাবে বাংলাদেশ দলের কয়েকজনের সঙ্গে দেখা করেছিলেন। তবে ছবিগুলো ঠিক কখন তোলা হয়েছে, তা পোস্টগুলো থেকে নিশ্চিত হওয়া যায়নি। অর্থাৎ বিষয়টি এখনো দাবির পর্যায়েই আছে।

ম্যানেজার যা বললেন

দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, রাতের খাবারের পর ফুটবলারদের নিজ নিজ রুমে ফিরে যেতে বলা হয়েছিল। পরদিন সকালেই দলের দেশে ফেরার কথা ছিল। তাঁর ভাষ্য মতে, রাতভর খেলোয়াড়দের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কেউ নিয়ম ভেঙে থাকলে ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া

জাতীয় দলের সাবেক ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ছবিটি ছড়িয়ে পড়ার পর তিনি ফুটবলারদের এমন আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও কথা বলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, যাঁরা নাইটক্লাবে গিয়ে থাকবেন, তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া উচিত। ক্রীড়া ভাতা পেয়ে থাকলে সেই ভাতা বাতিলের কথাও বলেছেন তিনি।

৯-২ গোলের হারের প্রেক্ষাপট

ফাইনালে উঠতে মালয়েশিয়াকে গোল ব্যবধানে টপকানোর জন্য বড় জয় দরকার ছিল ইন্দোনেশিয়ার। প্রথমার্ধেই তারা ৬-১ গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ৯-২ ব্যবধানে জেতে। তিন বছরের মধ্যে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার।

টুর্নামেন্টে তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে ০-৩, সিঙ্গাপুরের কাছে ০-১ এবং ইন্দোনেশিয়ার কাছে ২-৯ গোলে।

এখন সামনে সাফ চ্যাম্পিয়নশিপ

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে আর মাত্র ৩০ দিন বাকি। কোচ থমাস ডুলি ও তাঁর সহকারীরা শুক্রবার রাতে জাকার্তা থেকে ফিরেই প্রস্তুতি শুরু করেছেন। ডুলি আরও চারজন প্রবাসী ফুটবলারকে দেখতে চান। তার ভাষ্যমতে, অন্য দলগুলোর দিকে তাকান। সিঙ্গাপুর, মালেয়শিয়া বা ইন্দোনেশিয়ার বক্সে একাধিক গোল করার মতো উঁচু ফিনিশার আছে। আমাদের ওরকম ফিনিশার নেই। তিনি আরও বলেছেন ফারহান গোলতো করতে জানে তবে শারীরিক দিক থেকে বিবেচনা করলে ও অত বড় নয়। তিনি আশা রাখেন সাফে রোনান, ট্রেভর ইসলাম কিংবা জায়ান হাকিমদের মধ্যে কাউকে পেলে তার জন্য অনেক ভালো হবে। বিএফএফ সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, সাফের প্রস্তুতি আসিয়ান কাপের চেয়ে অনেক ভালো হতে হবে। ২৮শে অক্টোবর পেশাদার লিগের পঞ্চম রাউন্ডের পর বিরতি শুরু হলে সেদিনই জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা, তবে ক্লাবগুলোর সঙ্গে সমঝোতা হলে আগেও শুরু হতে পারে।

শৃঙ্খলা কমিটি কী সিদ্ধান্ত নেয়, সেদিকে এখন নজর সমর্থকদের।

সূত্র: দ্য ডেইলি স্টার

আরও পড়ুনঃ আন্তর্জাতিক মঞ্চেও আলোচনায় ফারহান, প্রথম গোল নিয়ে প্রশংসায় ভাসছেন ‘রাইজিং বলার্স’-এ

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment