---Advertisement---

সাফ চ্যাম্পিয়নশিপে ভারত খেলছে: এলো সাফের অফিশিয়াল বিবৃতি

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ভারতের প্রত্যাহারের খবর ভিত্তিহীন জানিয়ে সাফের অফিশিয়াল বিবৃতির নিউজ গ্রাফিক
---Advertisement---

সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আশরে ভারত শেষ পর্যন্ত খেলবে কি না, তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। ঘরোয়া লিগের ব্যস্ততা আর নিউজিল্যান্ড সফরের কারণে ভারতীয় ফুটবল ফেডারেশন AIFF সাফের এই আসরে দল পাঠাতে পারবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ হতে বাংলাদেশ আর মাত্র ৩ সপ্তাহ দূরে।

তবে ভারত সাফে না খেলার গুঞ্জন ফেডারেশন যেন একপ্রকার উড়িয়েই দিলো। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এক ফেসবুক পোস্টে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ থেকে ভারতের সরে দাঁড়ানোর খবর ভিত্তিহীন বলে দাবি করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। ফেডারেশনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এই বিবৃতিতে তারা স্পষ্ট করেছে, টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ আগের মতোই আছে।

সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারত এবার ঢাকার আসরে খেলবে না। কালবেলার একটি প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়, ভারত সাফকে জানিয়ে দিয়েছে যে তারা এবারের আসরে অংশ নেবে না। ভারতীয় কিছু গণমাধ্যমেও আইএসএল ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়তে অনীহা এবং নিউজিল্যান্ড সফরের কারণে দল পাঠানো নিয়ে জটিলতার কথা তুলে ধরেছিলো।

এসব প্রতিবেদনে সাফ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে ফেডারেশন বলেছে, প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। সাফের ভাষ্য, ভারতের অংশগ্রহণ অক্ষুণ্ণ আছে এবং প্রত্যাহার নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছ থেকে কোনো মেইল তাদের কাছে আসেনি।

আগামী ৫ থেকে ১৭ই নভেম্বর ঢাকায় টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত হবে । বিবৃতিতে সাফ জানিয়েছে, আসরের প্রস্তুতি পুরোদমে এগোচ্ছে এবং সংশ্লিষ্ট সবাই টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের জন্য কাজ করছেন। আগে ঘোষণা করা ছয় দলের অংশগ্রহণে টুর্নামেন্ট পরিকল্পনা অনুযায়ীই হবে। সদস্য সংস্থা, অংশীদার, গণমাধ্যম ও সমর্থকদের উদ্দেশে ফেডারেশন আরও বলেছে, আসর নিয়ে সঠিক তথ্যের জন্য সাফের অফিশিয়াল ঘোষণার ওপর নির্ভর করতে এবং অযাচাইকৃত খবরে কান না দিতে।

সাফের এবারের ড্রয়ে ভারত পড়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। সূচি অনুযায়ী ৫ই নভেম্বর মালদ্বীপের বিপক্ষে অভিযান শুরু করবে ভারত, আর ১১ই নভেম্বর মুখোমুখি হবে পাকিস্তানের। ভারত সাফের বর্তমান চ্যাম্পিয়ন, ২০২৩ সালের আসরে কুয়েতকে হারিয়ে তারা শিরোপা ঘরে তুলেছিলো। ফলে তাদের উপস্থিতি আসরের জৌলুস ও আয়োজক বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব বহন করে। তাছাড়াও ভারতের পূর্বের ফুটবল টিম এবং বর্তমান টিমের মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাত। তারাও বাংলাদেশের মতো ডায়াসপোরা প্লেয়ারের সন্ধ্যান চলমান রেখেছে এবং ইতিমধ্যেই তারা রায়ান উইলিয়ামসকে একাদশে ভিড়িয়ে দলের মান উন্নত করেছে যার বাস্তবিক প্রমাণ মিলিছে বিশ্বকাপ অংশগ্রহণকৃত দলগুলোর বিপক্ষে ভালো পারফর্ম করা।

সাফের বিবৃতিতে অবশ্য ভারত কোন দল পাঠাবে, অর্থাৎ সিনিয়র নাকি অনূর্ধ্ব-২৩ ভিত্তিক দল, সে বিষয়ে তেমন কিছুই বলা হয়নি। আইএসএল ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়ার প্রশ্নও আলাদা একটি বিষয়, যেটির সমাধান নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য আসেনি। এআইএফএফের নিজস্ব বক্তব্যের অপেক্ষায় এখন ফুটবলমহল।

আরও পড়ুনঃ হামজার লাল কার্ডের পর শেফিল্ডের হার, রেফারিকে একহাত নিলেন ওয়াইল্ডার

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment