---Advertisement---

সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপ থেকে সবার আগে বিদায় বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশ
---Advertisement---

ক্রীড়া প্রতিবেদক, দেশেরখেলা.কম:

ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ ‘এ’ থেকে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে একই গ্রুপে থাকা হামজা-শমিতদের দল দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে, আর হাতে থাকা শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ থেকে ছিটকে গেছে তারা।

গত ২৫ সেপ্টেম্বর গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। একই দিনে অন্য ম্যাচে সিঙ্গাপুরকে ২-০ গোলে হারায় ইন্দোনেশিয়া।

গতকাল ২৮ সেপ্টেম্বর বিকেলে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোমরা এদিন যথেষ্ট ভালো ফুটবল উপহার দিলেও আক্রমণভাগে মানসম্পন্ন স্ট্রাইকারের অভাবে গোলের দেখা পায়নি দল। ম্যাচ শেষ হয় বাংলাদেশের ১-০ গোলের হারে, যা তাদের রেখে দেয় পয়েন্ট টেবিলের সবার নিচে।

ফারহান-বিতর্ক: বেঞ্চেই কাটল অভিষেক ম্যাচের বাকি সময়

অথচ দলের অন্যতম উদীয়মান প্রতিভা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে কোচ থমাস ডুলির সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইংলিশ ক্লাব ফুলহ্যাম এফসির এই খেলোয়াড় বর্তমানে ধারে খেলছেন বোরহাম উড এফসিতে, যেখানে তিনি প্রায় নিয়মিত একাদশে জায়গা পান এবং গোলও করেন, দলের গুরুত্বপূর্ণ এক সদস্য হিসেবেই বিবেচিত হন তিনি।

প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই লেফট উইঙ্গারের। প্রথমার্ধেই তাকে মাঠে নামান কোচ। কিন্তু দলের বাকি সদস্যদের বাজে মিডফিল্ড প্লে-র কারণে হাতে গোনা কয়েকবারের বেশি বল পাননি ফারহান, ফলে নিজের স্বাভাবিক খেলাটাই দেখানোর সুযোগ পাননি তিনি।

গতকাল ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে আসে ব্যাপক পরিবর্তন। দর্শকদের দাবির মুখে প্রবাসী ফুটবলারদের নিয়ে দল সাজানো হলেও একাদশে জায়গা হয়নি ফারহানের, তার বদলে নামানো হয় মোরসালিনকে। দ্বিতীয়ার্ধে অনেকেই আশা করেছিলেন অন্তত পরিবর্তন হিসেবে মাঠে নামবেন ফারহান, কিন্তু তার বদলে সুযোগ পান মিনহাজুল করিম সাধীন। এ বিষয়ে বিস্তারিত পড়ুনঃ পিএল২-তে ফুলহ্যামের আলো ছড়ানো ফারহান কি কোচ ডুলির ইগোর শিকার?

প্রথম ম্যাচের পর ফারহানকে নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছিলেন কোচ ডুলি। তার ভাষ্য ছিল, “আমাকে দেখান, ওয়ান্ডার বয় ফারহান ম্যাচে কী এমন দুর্দান্ত করেছে? কথা না বলে নিজেদের কাজ দিয়ে প্রমাণ করা উচিত।”

গত ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ফারহানের পুরো পরিবার তার খেলা দেখতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। শোনা যায়, পুরো ৯০ মিনিট জুড়ে ছেলের মাঠে নামার অপেক্ষায় ছিলেন তারা, কিন্তু শেষ পর্যন্ত ফারহানকে না দেখে ক্ষুব্ধ হন তার বাবা এবং কোচ ডুলির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে দাবি করা হচ্ছে।

ইউকে বাংলাদেশ আল্ট্রাস-এর সূত্র অনুযায়ী এই ঘটনার পর গুঞ্জন ওঠে, ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের ক্যাম্প ছাড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ফারহান আলী ওয়াহিদ, এমনকি থমাস ডুলি দায়িত্বে থাকা অবস্থায় ভবিষ্যতে জাতীয় দলে আর নাও ফিরতে পারেন তিনি। তবে পরবর্তীতে বিভিন্ন মূলধারার গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ফারহান আসলে ক্যাম্প ছাড়ছেন না, তিনি দলের সঙ্গেই আছেন। তবে তাকে নিয়ে কোচের সিদ্ধান্ত ও পরিবারের সঙ্গে হওয়া বাগবিতণ্ডা নিয়ে বিতর্ক থামেনি।

এই প্রতিবেদনের ফারহানের পরিবার ও কোচের মধ্যকার বাগবিতণ্ডা এবং তার সম্ভাব্য ক্যাম্প ত্যাগের অংশটুকু সূত্রভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে লেখা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা কোচ ডুলির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও আসেনি।

গোল করার মতো সবচেয়ে বেশি প্রয়োজন যেদিন ছিল, সেদিনই ফারহানকে ব্যবহার না করার সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে কোচের কৌশল নিয়ে। নিজের আগের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতেই কি শেষ ম্যাচে ফারহানকে নামিয়ে তাকে ব্যর্থ প্রতিপন্ন করার ছক কষছেন ডুলি, প্রশ্ন এখন এটাই।

গ্রুপের অন্য ম্যাচে ১০ জনে খেলেও পয়েন্ট ভাগাভাগি

একই রাতে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। ম্যাচের প্রথমার্ধে ৩৭ মিনিটে লাল কার্ড দেখে দশ জনে পরিণত হয় ইন্দোনেশিয়া, তবু শেষ পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে গোলশূন্য ড্র মেনে নেয় দলটি। পুরো ম্যাচ এগারো জন নিয়ে খেললে ফলাফল ভিন্ন কিছু হতেও পারত।

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মালয়েশিয়া, সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্দোনেশিয়া। ৩ পয়েন্ট নিয়ে তিনে সিঙ্গাপুর, আর শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে বাংলাদেশ।

পয়েন্ট টেবিল (গ্রুপ এ, ২ ম্যাচ শেষে)

অবস্থানদলখেলাজয়ড্রহারগোল করেছেগোল খেয়েছেগোল ব্যবধানপয়েন্ট
১মালয়েশিয়া২১১০৩০+৩৪
২ইন্দোনেশিয়া২১১০২০+২৪
৩সিঙ্গাপুর২১০১১২-১৩
৪বাংলাদেশ২০০২০৪-৪০

প্রসঙ্গত, টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বাংলাদেশ জাতীয় দলের কোচ থমাস ডুলির মূল লক্ষ্য ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সাফের আগে এই টুর্নামেন্টকে মূলত দল যাচাইয়ের মঞ্চ হিসেবে দেখলেও হারের ঝুঁকি এড়িয়ে চলতে চেয়েছেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১লা অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, ম্যাচটি অনুষ্ঠিত হবে জাকার্তার উতামা গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এই ম্যাচে ফারহান-বিতর্কের কোনো সমাধান আসে কিনা, সেদিকেই এখন নজর থাকবে সমর্থকদের।

দেশের খেলা প্রতিবেদক

আমি ইয়াসির আরাফাত ইমন। বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত রয়েছি। লেখালেখি আমার ভালো লাগার একটি বিশেষ জায়গা, আর খেলাধুলার প্রতি ভালোবাসা সেই আগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলের খবরাখবর রাখা, খেলার বিশ্লেষণ এবং বাংলাদেশের ফুটবলের অগ্রগতি আমাকে সবসময় আগ্রহী করে তোলে। এই ভালোবাসা থেকেই DesherKhela.com-এর সঙ্গে আমার পথচলা। আমার লক্ষ্য হলো সহজ, সাবলীল ও নির্ভরযোগ্য ভাষায় খেলাধুলার খবর, ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া। আমি বিশ্বাস করি, সঠিক তথ্য ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে খেলাপ্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব। DesherKhela.com-এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খবরাখবর ও ফুটবল ক্রিকেটসহ বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পাঠকদের সামনে তুলে ধরতে চাই।

ফেসবুকে যোগ দিন

যোগ দিন

ইনস্টাগ্রামে যোগ দিন

যোগ দিন

Leave a comment